
অনলাইন ডেস্ক:
খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব, সাংসদ আসাদুজ্জামান নূর করোনা পজেটিভ। আজ তিনি এই রিপোর্ট পেয়েছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সংসদ সদস্য। বেশ কয়েকবারের সংসদ সদস্য নূর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন। বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার