
আশরাফুল ইসলাম ।।
মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে ঘাঘট নদীতে নির্মিত ব্রীজের সংযোগ ধ্বসে যাওয়ার ২ মাসেও মেরামতের ছোয়া লাগেনি। পাশাপাশি ব্রীজের উভয় পাশের রাস্তা ভেঙ্গে যাওয়ার ফলে জনভোগান্তীর যেনো শেষ নেই। কোন রকমে পায়ে হেঁটে মানুষ পারাপারের জন্য স্থানীয়দের উদ্দোগে দেয়া সামান্য জায়গায় বাঁশের চড়াটটিও মারাত্মক ঝুকিপূর্ণ এবং প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
জানা যায়, বেগম রোকেয়ার জন্মভুমি মিঠাপুকুরের পায়রাবন্দে ঘাঘটের উপর নির্মিত ব্রীজের সংযোগ ধ্বসে যায় বিগত ২ মাস আগের বন্যায়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিঠাপুকুর ও রংপুর সদরের সাথে লোকাল যোগাযোগ ব্যবস্থা ।
স্থানীয় আশরাফুল, আনোয়ার, ফয়েজ, সোহেলসহ অনেকে জানান, এক রাতের মশুলধারে বৃষ্টির ফলে ঘাঘট উপচে তীব্রতর স্রোতের চাপেই ব্রীজের সংযোগ ও কাচাঁ রাস্তা ভেঙ্গে গিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় ।
এলাকাবাসী দুঃখ করে বলেন, কর্মসৃজন কর্মসূচীর শ্রমিক দ্বারাও মাটি কাটার উদ্দোগ নেয়নি জনপ্রতিনিধিরা। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারনে কোন পন্য সামগ্রী আনা নেয়া করতে না পারায় ব্যবসায়ীরাসহ কৃষকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ইউপি সদস্য শহিদুল জানান, উপর থেকে লোকজন এসেছিল অনেক দিন আগে। তবে, এখনকার খবর জানিনা।
পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জার রহমান খান বলেন, দ্রুত রাস্তার কাজ শুরু হবে বলে শুনেছি।
ব্রীজের সংযোগ মেরামতের পাশাপাশি পাকাকরণের মধ্যদিয়ে রংপুর সদর, মাঠেরপার, তাম্পাট, মাহিগঞ্জ ও বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দবাসীর দাবি পূরনের জন্য সরকারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এম২৪নিউজ/আখতার