করোনায় আরো একজনের মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ২, নতুন করে আক্রান্ত ৪

নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।

শনিবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৭৩ বছর বলে জানা গেছে।

তিনি আরো বলেন, নতুন করে করোনাভাইরাসে দেশে আরো ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে।

এর আগে, গত বুধবার করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি বিদেশ থেকে আসা একজনের মাধ্যমে সংক্রমিত হন। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৮০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজর ৯৫২ জন। আর ১১ হাজার ৪২২ জন মারা গেছেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।