করোনায় দেশে একদিনে আরো ৩৩ মৃত্যু, নতুন শনাক্ত ৩১৬৩

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৪২৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। 

মঙ্গলবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৭৯টি ল‌্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি।

সূত্র: ডেইলী বাংলাদেশ।