রমেক পিসিআর ল্যাবে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে বালাপাড়া ১, জেলা পুলিশ ৩, আরটিআই কর্নার ১, সাগরপাড়া ১, মন্ডলপাড়া ১, মেট্রপলিটন ১, ধাপ ১, ধাপ লালকুঠি ১, ব্রাক ব্যাংক ১, রাকাব ৪ (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক), মিঠাপকুর ১,পীরগঞ্জ ১, পীরগাছা ২, কাউনিয়া ২, গংগাচড়া ২ ও হারাগাছে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া লালমনিরহাট জেলার পাটগ্রামে ২ জন, কুড়িগ্রাম জেলার সদরে ১, রৌমারীতে ১ জন, গাইবান্ধা জেলার সদরে ২ জন, সুন্দরগঞ্জে ৩ ও পলাশবাড়ীতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এম২৪নিউজ/আখতার।