বৃষ্টির আশায় নামাজ আদায়

অনলাইন ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মাঠে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেখার নামাজ পড়েছেন গ্রামবাসী। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৭টায় তারা এ বিশেষ নামাজ আদায় করেছেন।

প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও নেই বৃষ্টির দেখা। পানির অভাবে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। দেখা দিয়েছে খাবার পানির সংকট।

এসময় নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উত্তর মির্জাপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ উল্যাহ।

এ বিষয়ে ইমাম মোহাম্মদ উল্যাহ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

২ thoughts on “বৃষ্টির আশায় নামাজ আদায়

Leave a Reply to M24NewsCancel reply