
অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ১১ হাজার ২২৮ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩১ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ৩ হাজার ৩০৬ জন ও মৃত্যু হয় ৯৭ জনের। সে হিসেবে আজ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার