বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির নবাগত সহ-দপ্তর সম্পাদক আলাল হোসেন

নিউজ ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট কলেজের সাবেক ছাত্র ও উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের আলাল হোসেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

এর আগে আলাল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরামের ঢাকা মহানগরের দপ্তর সম্পাদক ও ছিলেন তিনি। এছাড়াও তিনি কেন্দ্রীয় কমিটির বর্তমান সহ-প্রচারও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন। তিনি বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মনোনীত হওয়ায় সকলের দোয়া কামনা করেছেন।

এদিকে আলাল হোসেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়েছেন।