
জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা):
কলারোয়া উপজেলার বুঝতলা বিবিআরএনএস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, ক্যালেন্ডার ও ডায়েরী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আহসান কবীর টুটুলের অর্থআয়নে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের বিশিষ্ট সমাজসেবক এ্যাড. শেখ কামাল রেজা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দীক, সহকারী প্রধান শিক্ষক আলমগীর আজাদ, আব্দুল মান্নান, মশিয়ার রহমান, ইউনুচ আলী, শহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, আনোয়ারুল ইসলাম, গোলাম মোস্তফা, ইউসুফ আলী, কামরুনাহার খাতুন, বনি আমিন, সেলিম রেজা, সেলিনা খাতুন প্রমুখ।
বুঝতলা মাদরাসায় শিক্ষা সামগ্রী বিতরণ
কলারোয়া উপজেলার বুঝতলা আবু বক্কর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা ও হাফেজীয়া এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে বিশিষ্ট সমাজসেবক ঢাকা ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আহসান কবীর টুটুলের অর্থআয়নে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের বিশিষ্ট সমাজসেবক এ্যাড. শেখ কামাল রেজা।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুল হাই, শিক্ষক এটিএম রুহুল কুদ্দুস, লুৎফর রহমান, আনন্দ মোহন রায়, জাহাঙ্গীর হোসেন, এনামুল হক, হাদিউজ্জামান, কোরবান আলী, সাবিনা খাতুন, শাহাজাহান আলী, আশরাফুল ইসলাম, আব্দুস ছালাম, মাহাবুবা খাতুন, দেলোয়ার হোসেন, আব্দুল কাদের, আব্দুর রহিম, এসএম মন্তাজ আলী, এএসএম রমযান আলী, কুরবান আলী সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
