
কলারোয়া (সাতক্ষীরা):
কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবণ ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা, শিশু কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’র অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও বর্ণিল আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হয়।
শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বের হওয়া আনন্দ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করে,উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
প্রধান আলোচক ছিলেন,কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক ও সাবেক অধ্যক্ষ ইউনুচ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন প্রমুখ এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায়।