
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারী সংস্থা সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস)।
শনিবার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামে গরীব ও অসহায় ৪শত ৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ।
এসময় সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্টের প্রজেক্ট অফিসার হারুনুর রশিদ, সমাজ সেবক আবুল হোসেন, আব্দুল মজিদ, শাহজাদ হোসেন, আলহাজ¦ মকবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।