কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে লিফলেট ও মাক্স বিতরণ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা):

করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকতে কলারোয়া বাজারের প্রতিটি মোড়ে মোড়ে লিফলেট ও মাক্স বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

এসময় তিনি করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সম্প্রতি বিদেশফেরত ব্যক্তিদের অন্তত ১৪দিন নিজের বাড়িতে অবস্থান, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, হাতমুখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ এ সংক্রান্ত বিষয়ে নিয়ে জনসাধারণের সাথে কথা বলেন।

তিনি বলেন-‘কেউ আতংকিত হবেন না, সচেতন থাকুন। আপনার বাড়ির আশে পাশে বিদেশ ফেরত কোন ব্যক্তি থাকলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করুন। এতে যদি সে সাড়া না দেয় তাহলে তাৎক্ষনিক উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিঁনি আরো বলেন- ‘বিদেশফেরত ব্যক্তিরা সকলেই যে করোনা আক্রান্ত সেটা নয়, তবে সেই সকল ব্যক্তি ও তাদের পরিবারের জীবনসুরক্ষার স্বার্থে নিজ উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

লিফলেট ও মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজীর হেলাল, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদন উন্নয়ন সম্পাদক নাহিদ হাসান শাহীন, উপজেলা আ.লীগের সদস্য আরাফাত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, রবজউদ্দীন, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, তুলসীডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী, শাহেব আলী প্রমুখ।

এম২৪নিউজ/আখতার