দোকানে নোট গাইড থাকায় দুই লাইব্রেরীকে অর্থদন্ড

কলারোয়া (সাতক্ষীরা):

সাতক্ষীরার কলারোয়ায় নোট গাইড বন্ধের উপর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত চলাকালে দুই লাইব্রেরীকে অর্থদন্ড দেয়া হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনা ভুমি) আক্তার হোসেন।

তিনি সাংবাদিকদের জানান-জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক কলারোয়া উপজেলায় নোট গাইড বন্ধের জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত চলাকালে কলারোয়া বাজারের তৌহিদ লাইব্রেরীতে ৫ম থেকে ৯ম শ্রেণীর সকল গাইড বই থাকায় প্রাথমিক ভাবে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তার দোকান বন্ধ করে দেয়া হয়। পরে উপজেলার কাজিরহাট বাজারের তারিক লাইব্রেরীতে কিছু গাইড বই থাকায় তাকে সতর্ক করাসহ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন-কলারোয়া থানার এএসআই হুমায়ুন কবীর ও বেঞ্চসহকারী মাকসুদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারী মিঠাপুকুর২৪নিউজ ডটকম-এ নতুন বছরের শুরুতেই গাইড বই বাণিজ্যের উৎসব শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।