চতুর্থ ধাপের পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের ৪৬ জয়

অনলাইন ডেস্ক:

দেশের চতুর্থ ধাপের ৫৫ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের জয়জয়কার হয়েছে। এ নির্বাচনের ৪৬টিতে আওয়ামী লীগ ও একটিতে জয় পেয়েছে বিএনপি। আর চার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। একটি স্থগিত, আরেকটিতে আওয়ামী লীগ এগিয়ে। আর দুটির ফলাফল এখনো পাওয়া যায়নি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এখনো জয়পুরহাটের আক্কেলপুর ও রাজশাহীর নওহাটা পৌরসভার বেসরকারি ফলাফল পাওয়া যায়নি। নরসিংদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন। আর শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় ফলাফল স্থগিত রাখা হয়েছে।

আওয়ামী লীগের যারা বিজয়ী হয়েছেন- ঠাকুরগাঁওয়ে আঞ্জুমান আরা বেগম, রানীশৈংকলে মোস্তাফিজুর রহমান, পাটগ্রামে রাশেদুল ইসলাম সুইট, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, জয়পুরহাটের কালাইয়ে রাবেয়া সুলতানা, রাজশাহীর তানোরে ইমরুল হক, তাহেরপুরে আবুল কালাম আজাদ, নাটোরের বড়াইগ্রামে মাজেদুল বারী নয়ন, চুয়াডাঙ্গার জীবননগরে রফিকুল ইসলাম, আলমডাঙ্গায় হাসান কাদির গনু, যশোরের চৌগাছায় নূর উদ্দিন আল মামুন হিমেল, বাঘারপাড়ায় কামরুজ্জামান বাচ্চু, বাগেরহাটে খান হাবিবুর রহমান, ফরিদপুরের নগরকান্দায় নিমাই চন্দ্র সরকার, সিলেটের কানাইঘাটে লুৎফুর রহমান, হবিগঞ্জের চুনারুঘাটে সাইফুল আলম রুবেল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাকজিল খলিফা কাজল, কুমিল্লার হোমনায় অ্যাডভোকেট নজরুল ইসলাম, দাউদকান্দিতে নাঈম ইউসুফ শেখ, চাঁদপুরের কচুয়ায় নাজমুল আলম স্বপন, ফরিদগঞ্জে আবুল খায়ের পাটোয়ারী, নোয়াখালীর চাটখিলে মো. নিজামউদ্দিন বিপুল, সোনাইমুড়ীতে নুরুল হক চৌধুরী, লক্ষ্মীপুরের রামগতিতে এম মেজবাহউদ্দিন মিজু, চট্টগ্রামের সাতকানিয়ায় মো. জোবায়ের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), চন্দনাইশে মাহবুবুল আলম খোকা, পটিয়ায় আইয়ুব বাবুল,

এছাড়া আওয়ামী লীগের প্রার্থী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শামসুল হক, বান্দরবান সদরে মোহাম্মদ ইসলাম বেবী, রাঙামাটি সদরে আকবর হোসেন চৌধুরী, পটুয়াখালীর কলাপড়ায় বিপুল চন্দ্র হাওলাদার, বরিশালের বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল, মুলাদীতে শফি উজ জামান রুবেল, শেরপুর সদরে মোহাম্মদ গোলাম কিবরিয়া লিটন, শ্রীবরদিতে মোহাম্মদ আলী লাল, টাঙ্গাইলের গোপালপুরে রকিবুল হক ছানা, কালিহাতীতে নুরুন্নবী সরকার, ময়মনসিংহের ফুলপুরে শশধর সেন, কিশোরগঞ্জের বাজিতপুরে আনোয়ার হোসেন, করিমগঞ্জে মোসলেমউদ্দিন, হোসেনপুরে আব্দুল কাইয়ুম খোকন, রাজবাড়ীর গোয়ালন্দে নজরুল ইসলাম মণ্ডল, নরসিংসদীর মাধবদীতে মোশাররফ হোসেন প্রধান মানিক, মুন্সীগঞ্জের মিরকাদিমে আব্দুস সালাম, নেত্রোকোনা সদরে নজরুল ইসলাম খান এবং জামালপুরের মেলান্দহে শফিক জায়েদী রবিন জয়ী হয়েছেন।

এদিকে সাতক্ষীরা পৌরসভায় বিএনপির তাজকিন আহমেদ চিশতি বিজয়ী হয়েছেন।

অন্যদিকে স্বতন্ত্রভাবে যারা বিজয়ী হয়েছেন- ময়মনসিংহের ত্রিশালে আনিছুজ্জামান আনিছ, লালমনিরহাটে রেজাউল করিম স্বপন, রাজবাড়ী সদরে আলমগীর শেখ, রাজশাহীর গোদাগাড়ীতে মনিরুল ইসলাম বাবু।

উল্লেখ্য, সারাদেশের ৫৫ পৌরসভায় সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সেই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply