ছুটি বাড়ছে ২৫ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বাড়ছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সেইসঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। 

শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আগামী ১৫ ও ১৬ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। এরপর ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। পরে ১৯ থেকে ২৩ এপ্রিল থাকবে সাধারণ ছুটি।

এর আগে করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।

এরপর দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তৃতীয় দফায় ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি আর পরদিন পয়লা বৈশাখের ছুটিও যুক্ত হয়।

সূত্র: ডেইলী বাংলাদেশ।