ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় মামলাটি করেন।

মামলায় নুরসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

লালবাগ ওসি কেএম আশরাফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। সুত্র: যুগান্তর অনলাইন।

এম২৪নিউজ/এসএ