
অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন (৬৫) মারাা গেছেন।
আজ মঙ্গলবার ভোর পাঁচটা ৪০ মিনিটে কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
করোনা ভাইরাস থেকে সেরে উঠলেও গত ২০ দিন ডাইবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
অধ্যাপক গোলাম রহমান গত ২৯ মে থেকে স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও গৃহকর্মী মিলে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ওই সময় তার স্ত্রীকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল।
সূত্র: ইত্তেফাক অনলাইন।