ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের শফিউল বিজয়ী

নিউজ ডেস্ক:

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। নভেল করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম পেয়েছেন ৮১৭ ভোট।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপনির্বাচনের ভোটগ্রহণ চলে।

শনিবার রাতে ঢাকা টিচার ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া এই আসনে ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬ হাজার ৯৬৫ জন। ভোটের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ।

সূত্র: ইত্তেফাক অনলাইন।