দেশে একদিনে করোনায় মৃত্যু ৩১, শনাক্ত ১৩৫৮

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার তার আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ২২ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা তখন দাঁড়ায় ১২ হাজার ৪৮০ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৯২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply