দেশে একদিনে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

অনলাইন ডেস্ক:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৬২৮ জনে। 

সোমবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬জনে।

এতে আরো বলা হয়, গত ১৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১০ জন মারা গেছেন।

এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়,  এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৫৬৩ জনে। একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হন ২ হাজার ৪৩০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply