দেশে করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক:

দেশে করোনাভাইরাসে (‌কো‌ভিড-১৯) আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ছাড়িয়ে গেছে। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে।

শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)।

এফডিএসআরের তথ্যমতে, ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।

সূত্র: যুগান্তর অনলাইন।