
অনলাইন ডেস্ক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। এ সময় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৮। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত বেড়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার৫৮৮ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।
গতকাল বুধবার করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু ও ২ হাজার ৪৯৭ জনের আক্রান্তের খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার