
অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে। এসময় ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন।
এম২৪নিউজ/আখতার