দেশে করোনায় আরো ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৯১

অনলাইন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৬৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন।

শনিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৩৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।

এর আগে শুক্রবার দেশে আরো ৪০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া করোনায় আক্রান্তদের মধ্যে ৫ জন মারা যান।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply