স্টাফ রিপোর্টার (রংপুর):
আগামীর স্বনির্ভর বাংলাদেশ এবং তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার শিখরে আরোহনে আজকের এই কোমলমতি ছাত্র-ছাত্রীরাই আমাদের নেতৃত্ব দেবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমারাই হবে দেশ গড়ার কারিগর। তোমাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করার এই প্রচেষ্টা অব্যাহত রাখতে আমি বদ্ধ-পরিকর কারণ শিক্ষাই পূরণ করতে পারে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’র স্বপ্ন।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী এলাকায় মেধাবী কৃতী শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও বঙ্গবন্ধুর অসাপ্ত জীবনের বই এবং সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, মাননীয় প্রধান মন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা, বিনা বেতনে লেখাপড়া, বিনামূল্যে বই, উপবৃত্তি, সবই ভালো প্রজন্ম গড়ে তোলার মানসে বর্তমান সরকার করে যাচ্ছে। মায়ের গর্ভ থেকে শিশু সকল সুযোগ নিয়ে ভালো মানুষ হবে এ উদ্দেশ্যই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর।
পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, মানবিক উন্নয়নের জন্য প্রধান এবং একমাত্র হাতিয়ার শিক্ষা। প্রতিটি শিশুর আছে শিক্ষা গ্রহণের অধিকার। একটি উন্নত ভবিষ্যতের জন্য বিদ্যালয় শিশুরা ভীষণ কৌতুহলী, কর্মঠ এবং প্রতিভা সম্পন্ন।
এম২৪নিউজ/আখতার