
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৭ জনের।
দেশের করোনা শনাক্তের ২৮৩তম দিন। এ দিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৮৭৭ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৭৯৯ জন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ লাখ ২৯ হাজার ৯০৯ জন। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬১৫ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ১৪ লাখ ৫ হাজারের বেশি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার