দেশে করোনায় একদিনে আরো ৩৩ মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩০৫ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৬ জন। মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৩৮৩ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি। 

এম২৪নিউজ/আখতার