দেশে করোনায় একদিনে আরো ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২০১

অনলাইন ডেস্ক:

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২০১ জন।  

রবিবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ২০১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। 

অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ হাজার ১৪৯ জন।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬৫ লাখ ৪৩ হাজার ৫২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

সূত্র’: ডেইলী বাংলাদেশ।