দেশে করোনায় একদিনে মৃত্যু ১৮৭, আক্রান্ত ১২১৪৮

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১৩ এবং ৭৪ নারী রয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৪৬৫ জনে। এছাড়া ঢাকায় মারা গেছেন ৬৮ এবং খুলনায় ৩৯ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৯৪৭টি। এতে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ হাজার ১৪৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ১৭ হাজার ২৭৮ জনে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply