দেশে করোনায় একদিনে মৃত্যু ২৩, আক্রান্ত ১৩০৮

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮০৩ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৯ জনের।

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩০৮ জনের দেহে। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৯৪ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন করোনা রোগী।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ হাজার ৭৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৫৪৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন। ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার