
অনলাইন ডেস্ক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬০৮ জনে। এদিকে গতকাল মৃত্যু হয়েছিল ১৬ জনের।
এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬০০ জন। গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬৮৪ জন। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৭৮০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৯৯ হাজার ২২৯ জনে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার