
অনলাইন ডেস্ক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৬৮৪ জনে। একই সময় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৫৬ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৭ জন এবং পুরুষ ১৯ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনা ৬, বরিশাল ৪, সিলেট ৫, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
গতকাল সোমবার করোনায় আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু ও ২ হাজার ৭১০ জনের আক্রান্তের খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার