দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু, আক্রান্ত ৫২৮

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী। 

তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২ জনে।

এ সময়ের মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৫২৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ২০০টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৩৬ লাখ ৫০৮টি নমুনা পরীক্ষা করা হল।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার