দেশে করোনায় ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৩

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১৩৭ জন। নতুন করে ৪৪৩ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন।

সোমবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন।

এর আগের দিন রবিবার দেশে ৩৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল এবং আক্রান্তদের মধ্যে ১৬ মারা যান গিয়েছিল। সেই তুলনায় আজ মৃত্যু কমেছে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে কয়েক ধাপ বাড়ানোর পর ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। সেই ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সূত্র: ইত্তেফফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply