
অনলাইন ডেস্ক:
আগামী দিনে দেশের করোনাভাইরাসের পরিস্থিতি ‘শোচনীয়’ হতে পারে বলে নাগরিকদের সতর্ক করেছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে নন-কমিউনিকেবল ডিজিজ সেন্টারের লাইন ডিরেক্টর ও দফতরের মুখপাত্র রোবেদ আমিন এ সতর্ক করেন।
তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিকরা সরকারের নেয়া কার্যক্রমে অসহযোগিতা করলে কিংবা স্বাস্থ্যবিধি অমান্য করলে দেশের করোনা পরিস্থিতি শোচনীয় অবস্থায় চলে যেতে পারে।
তিনি আরো বলেন, বাংলাদেশে প্রথম থেকে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের হার ১৩ শতাংশ। কিন্তু গত সাতদিনের পরিসংখ্যান যাচাই করলে দেখা যাবে মৃত্যুর হার এবং সংক্রমণ শনাক্তের হার বেড়েই যাচ্ছে। এ সময়ের মধ্যে মৃত্যুর হার এবং সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে।
দেশের আট বিভাগের পরিসংখ্যান তুলে ধরার সময় তিনি বলেন, বরিশাল বিভাগে গত সাতদিনের ব্যবধানে করোনা পজিটিভ হওয়ার হার (সাপ্তাহিক পরিবর্তন হার) প্রায় ৫০ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে, খুলনাতেও প্রায় ৫০ ভাগ, চট্টগ্রামে প্রায় ৪২ শতাংশ আর ময়মনসিংহে ৬১.৯ ভাগ। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার