দেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে। একই সঙ্গে অনেক নতুন সাংবাদিকও যুক্ত হয়েছেন। 

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাকশন এইড আয়োজিত ইয়ং জার্নালিস্ট ফেলোশিপ এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের অনুরোধ করবো সমাজের অনগ্রসর বিষয়গুলো তুলে ধরার জন্য। এভাবেই আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো।

তিনি বলেন, ভালো কাজের জন্য গণমাধ্যমকর্মীদের উৎসাহিত করার গুরুত্ব অপরিসীম। ঠিক তেমনি নানা ভুল রিপোর্টের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হন। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের ম্যানেজার নাজমুল আহসান ও নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply