দেশে ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড আক্রান্ত ১১৬২ ও মৃত্যু ১৯

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ১১৬২ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।

বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৮৮। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৫৫ হাজার ৪৫৫ জন।  সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ১০ হাজার ৪২১ জন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।