দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩১, আক্রান্ত ১৬৬৬

অনলাইন ডেস্ক:

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩৮ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬৬ জন। এতে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন হয়েছে। রবিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৫৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার