
নিউজ ডেস্ক:
দেশে নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এরইমধ্যে ৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ২ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ২৭ থেকে নেমে এখন ২০। এছাড়াও ৪০ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।
দেশে করোনাভাইরাস মোকাবিলায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ব্যবহার করা হচ্ছে। এছাড়া মিরপুরের দুইটি জায়গা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।