
অনলাইন ডেস্ক:
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আজ পালিত হবে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
মিঠাপুকুর২৪নিউজডটকম পরিবারের পক্ষ থেকে সকল পাঠকের জন্য রইল পবিত্র ঈদুল ফিতর’র শুভেচ্ছা, ঈদ মোবারক।
রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই সোমবার সারাদেশে ঈদ উদযাপিত হবে।
সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্যরা।