
অনলাইন নিউজ:
প্রায় ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক। আজ রোববার চারটায় সেগুনবাগিচা থেকে দুদকের একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। দুদকের একটি সূত্র প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, আজ এই গ্রেপ্তার দুই ব্যক্তিকে থানায় রাখা হবে। আগামীকাল আদালতে নেওয়া হবে। সুত্র: প্রথম আলো অনলাইন।
এম২৪নিউজ/এসএ