‘পেঁয়াজের বিষয়ে মিয়ানমার, চীন ও তুরস্কের সঙ্গে কথা বলেছি’

অনলাইন ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের বিষয়ে আমরা এরইমধ্যে মিয়ানমার, চীন ও তুরস্কের সঙ্গে কথা বলেছি। এক মাস সময় পেলেই সেখান থেকে পেঁয়াজ আনতে পারবো। আর এক মাসের জন্য যে পরিমাণ প্রয়োজন, সেটা আমাদের মজুত আছে।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের ৪ লাখ টন পেঁয়াজ মজুত আছে। আর এক মাস সময় পেলেই আমরা বিকল্প বাজার থেকে আমাদের প্রয়োজনীয় পেঁয়াজ আনতে পারবো। ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার