
অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
রাত ১টা ২০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন আগে ঢাকার সিএমএইচে ভর্তি হন এইচ টি ইমাম। সেখানেই বুধবার রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার