৩১ মে থেকে লকডাউন থাকছেনা, বন্ধ থাকছে গণপরিবহণ ও শিক্ষা প্রতিষ্ঠান

বাড়ছে না সাধারণ ছুটি, স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস – 

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটির মেয়াদ আর না বাড়িয়ে আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত।

তিনি জানান, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীরা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে।

তিনি আরো জানান, এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার বিষয়ে যে বিধি নিষেধ ছিলো তা বলবৎ থাকবে। প্রতিটি জেলায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে চেকপোস্টে কঠোরনা মানা হবে বলেও জানান তিনি।

সূত্র: ইত্তেফাক অনলাইন।