বিদ্যুৎ বিল পরিশোধের সময় বাড়লো

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের কারণে তিন মাস বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুৎ বিল দেয়ার সুবিধা দেয়া হয়েছিল। এ তিন মাসের বিল জুনের মধ্যেই দেয়ার কথা বলা হয়। তবে ভুতুড়ে বিল (অতিরিক্ত) আসা নিয়ে বিড়ম্বনায় পরেছেন অনেক গ্রাহক। এবার এসব ত্রুটিপূর্ণ বিল সংশোধনের জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে। এতে বিল পরিশোধে আরো অন্তত ১০ দিন বাড়তি সময় পাচ্ছেন গ্রাহকরা।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানিয়েছেন। 

এছাড়া ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে তা সংশোধনে ছয়টি পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। 

এরমধ্যে রয়েছে- কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা, বকেয়া মাসগুলোর আলাদা বিদ্যুৎ বিল তৈরি করা (দরকারে আগের মাসের বিল থেকে ধারণা নেয়া যাবে) ইত্যাদি।

গত সোমবার সংসদে বকেয়া ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।