মসজিদে বিস্ফোরণ : তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দীন।

এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের তিনদিন পর কারণ উদঘাটনে গ্যাসের পাইপ সংযোগ পরীক্ষা শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে মসজিদের গেটের সামনে এবং দুই পাশের গলিতে চারটি পয়েন্টে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে তারা।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার