
অনলাইন ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের জন্য ২ হাজার ৬০০ কেজি হাড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার স্বরূপ মৌসুমী ফল আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার যশোরের বেনাপোল বন্দরের কাস্টম স্টেশনে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের বাংলাদেশের পক্ষ থেকে ট্রাকভর্তি ২ হাজার ৬০০ কেজি আম গ্রহণ করেন।
বেনাপোল কাস্টম হাউসের উপ কমিশনার অনুপম চাকমা জানান, “ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী ২ হাজার ৬০০ কেজি স্থানীয় হাড়িভাঙা আম পাঠিয়েছেন।”
আম হস্তান্তরের সময় সেখানে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার