
নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ টিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় সোমবার নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
আক্রান্তদের মধ্যে গাইবান্ধায় ১০ জন, কুড়িগ্রামে ৬ জন, রংপুরে ৫ জন, লালমনিরহাটে ৫ জন, নীলফামারীতে ২ জন এবং ঠাকুরগাঁয়ের ১ জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, রংপুর সদরের এক বৃদ্ধ (৭৫), আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক নারী (৫৭), নীলফামারী সৈয়দপুরের এক বৃদ্ধা (৬০), লালমনিরহাট আদিতমারীর এক বৃদ্ধা (৬৫), ঠাকুরগাঁওয়ের এক কিশোরী (১৭), নীলফামারী ডোমারের এক বৃদ্ধ (৬৫)। এছাড়া রংপুর জেলায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, নগরীর জুম্মাপাড়ার এক পুরুষ (৪৫), ধাপের এক পুরুষ (৫৩), বিএডিসি’র এক পুরুষ (৫৩)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, সদর তুলামিলের এক পুরুষ (৩১), কঞ্চিপাড়ার এক পুরুষ (৩৩), খোলাহাটির এক শিশু (১৩), সদরের এক নারী (৫৬), এক বৃদ্ধ (৬৫), অপর নারী (৩০), সুন্দরগঞ্জ ধোপাডাঙ্গার এক পুরুষ (৩১), গাইবান্ধা গোবিন্দগঞ্জ বর্ধনকুঠির এক পুরুষ (৪৮), এক নারী (৫০), হাবিবপুরের এক পুরুষ (৫০)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, পাটগ্রামের এক পুরুষ (৩০), লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৪৩), তুষভান্ডারের এক যুবক (২৫), এক পুরুষ।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, কুড়িগ্রাম সরকারী কলেজ পাড়ার এক পুরুষ (৪৩), ঘোষপাড়ার এক পুরুষ (৩৬), নাগেশ্বরীর এক পুরুষ (৩৮), উলিপুরের এক পুরুষ (৩৫), কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা (৬৫), এক পুরুষ (৪৮)।
এম২৪নিউজ/আখতার