
অনলাইন ডেস্ক:
সচেতন না হলে সব হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ণ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ মালেক বলেন, করোনায় যে হারে প্রতিদিন রোগী বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষ অধিক সচেতন না হলে সব হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ণ হয়ে যাবে। এ কারণে করোনা মোকাবিলায় দেশের মানুষকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।
করোনা শনাক্তের কীট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী পরিমাণে কীট পাওয়া যাচ্ছে না। কারণ বর্তমান বিশ্বের সব দেশেই কীটের চাহিদা রয়েছে। তবে যা মজুদ আছে তাতে ঘাটতি হওয়ার কথা না।
কোনো কারণে সংকট তৈরি হলেও তা খুব দ্রুতই মেটানোর ব্যবস্থা সরকারের নেয়া রয়েছে। কাজেই কীট নিয়ে এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই বলেও জানান তিনি।
সূত্র: ডেইলী বাংলদেশ।