
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজের জুস উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কারখানা পরিদর্শন করে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। নির্মাণ ত্রুটি ও শ্রমিক পরিচালনার ত্রুটি আছে কিনা এগুলো তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর সব কিছু জানানো হবে।
তিনি বলেন, এরই মধ্যে তদন্ত টিম গঠন করা হয়েছে। কেউ যদি সামান্যতম এই ঘটনায় ভুলভ্রান্তি করে থাকে তাহলে আইন অনুযায়ী তাদের বিচার করা হবে।
আহতদের সুচিকিৎসা এবং নিহতের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে, শনিবার দুপুরে ৫২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করে পুলিশ।সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার